আওয়ামী মুসলিম লীগ থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রূপ দেওয়ার জন্য 'আওয়ামী মুসলিম লীগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়। 'আওয়ামী মুসলিম লীগ' নামক রাজনৈতিক সংগঠনটির সাথে 'মুসলিম' শব্দটি যুক্ত হওয়ার কারণে এটি শুধু মুসলমানদের রাজনৈতিক দলে পরিণত হয়। কিন্তু শুরু থেকেই আওয়ামী মুসলিম লীগ ছিল অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। এ কারণে ১৯৫৫ সালে 'মুসলিম' শব্দটি বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। মূলত অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের চিন্তা থেকেই আওয়ামী লীগের নাম পরিবর্তন করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আওয়ামী মুসলিম লীগ থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
