শেয়ারFacebookWhatsApp

'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক ছয় দফা প্রস্তাবকে ইঙ্গিত করে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের হাত থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন প্রভৃতি বিষয়ে দাবি জানানো হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ। 'ক' অঞ্চলের মানুষ সবক্ষেত্রে 'খ' দেশের শাসকগোষ্ঠী দ্বারা শোষিত। এ অবস্থায় 'ক' অঞ্চলের একজন জনপ্রিয় নেতা ১৯৬৬ সালে একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি 'ক' অঞ্চলের 'আমাদের বাঁচার দাবি' নামে পরিচিত। উদ্দীপকের এ ঘটনা এবং ছয় দফার প্রেক্ষিতের তুলনামূলক আলোচনা করে বলা যায়, উদ্দীপক দ্বারা ছয় দফা দাবিকে ইঙ্গিত করা হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্…

উদ্দীপক

'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ক' অঞ্চলের সাধারণ মানুষেরা 'খ' দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি 'খ' অঞ্চলের "আমাদের বাঁচার দাবি" নামে পরিচিত।

Mymensingh · 2023

উত্তর

শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

উত্তর

পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের কারণে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। ১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। এ সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে আন্দোলনের গতি কিছুটা স্তিমিত হয়ে পড়ে। এ অবস্থায় ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে, যা গণঅভ্যুত্থানে রূপ নেয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি জাতিগত নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে সেগুলো প্রত্যক্ষ প্রভাব রেখেছিল। ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন।

উত্তর

উদ্দীপকের 'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক ছয় দফা প্রস্তাবকে ইঙ্গিত করে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণের হাত থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। উক্ত সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন প্রভৃতি বিষয়ে দাবি জানানো হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ। 'ক' অঞ্চলের মানুষ সবক্ষেত্রে 'খ' দেশের শাসকগোষ্ঠী দ্বারা শোষিত। এ অবস্থায় 'ক' অঞ্চলের একজন জনপ্রিয় নেতা ১৯৬৬ সালে একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি 'ক' অঞ্চলের 'আমাদের বাঁচার দাবি' নামে পরিচিত। উদ্দীপকের এ ঘটনা এবং ছয় দফার প্রেক্ষিতের তুলনামূলক আলোচনা করে বলা যায়, উদ্দীপক দ্বারা ছয় দফা দাবিকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

আমি এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, উদ্দীপক দ্বারা নির্দেশিত প্রস্তাব বা ছয় দফা দাবিকে 'ক' অঞ্চল তথা পূর্ব পাকিস্তানে 'আমাদের বাঁচার দাবি' নামে আখ্যায়িত করা হয়। উদ্দীপকের 'খ' দেশের 'ক' অঞ্চলের মানুষদের প্রতি শাসকদের বৈষম্য প্রদর্শন এবং এর প্রেক্ষিতে 'ক' অঞ্চলের একজন নেতার দাবি উত্থাপনের ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবিকে স্মরণ করিয়ে দেয়। এ দাবিনামাকে বঙ্গবন্ধু নিজে 'আমাদের বাঁচার দাবি' বলে আখ্যায়িত করেছিলেন। প্রকৃতপক্ষে ছয় দফা ছিল পাকিস্তানি শাসন-শোষণ থেকে বাঙালির বাঁচার দাবি, মুক্তির সনদ। ব্যাপক পরিসরে বলতে গেলে ছয় দফার ভিতরেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ নিহিত ছিল। যেমন- কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং অন্যান্য বিষয়ে প্রদেশের ক্ষমতা প্রাপ্তির দাবিসমূহ স্বাধীন সত্তা প্রতিষ্ঠারই ইঙ্গিত প্রদান করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী সেটি ভালোভাবেই বুঝতে পেরেছিল। যার ফলশ্রুতিতে তারা ছয় দফা আন্দোলনকে বানচাল করতে বঙ্গবন্ধুকে আগরতলা মামলার প্রধান আসামি করে বিচারও শুরু করেছিল। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ছয় দফাভিত্তিক ইশতেহার দিয়েই আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, পূর্ব পাকিস্তানে বিদ্যমান নানা ধরনের বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য ছয় দফা দাবি বাঙালির কাছে বাঁচার দাবি হিসেবে আবির্ভূত হয়েছিল।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলটি 'খ' দেশের একটি প্রদেশ ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রে 'ক' অঞ্চলের সাধারণ মানুষেরা 'খ' দেশের শাসক দ্বারা শোষিত ছিল। এমতাবস্থায় 'ক' অঞ্চলের একজন বিখ্যাত নেতা এগিয়ে আসেন এবং ১৯৬৬ সালে একটি প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবটি 'খ' অঞ্চলের "আমাদের বাঁচার দাবি" নামে পরিচিত।

Mymensingh · 2023

ক
শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
খ
ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।
ঘ
উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি একমত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
খ
সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইউনেস্কো সম্প্রতি বাঙালি জাতির মহান একজন নেতার একটি ভাষণকে আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই ভাষণটি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

Mymensingh · 2023

ক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?
খ
অপারেশন সার্চ লাইট কী?
গ
উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অপারেশন সার্চ লাইট কী?

অপারেশন সার্চ লাইট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'যুক্তফ্রন্ট' কেন গঠন করা হয়েছিল?উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি এঊনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।শেখ মুজিবুর রহমানকে কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?উদ্দীপকের চিত্রে নির্দেশিত ঘটনাটি বাঙালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায়- বিশ্লেষণ কর।উদ্দীপকের চিত্রটি আমাদেরকে কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়?গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?'বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত ভাষণটির তাৎপর্য অপরিসীম।' ব্যাখ্যা কউদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।অপারেশন সার্চ লাইট কী?১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বমোট কতটি আসন লাভ করেছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'খ' অঞ্চলের নেতা যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন সেটি ঐতিহাসিক কোন প্… | Prosthuti