উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইঙ্গিত করা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এমন পরিস্থিতিতেই বঙ্গবন্ধু ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসভায় বাঙালি জাতির প্রতি দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। মুক্তিযুদ্ধের পুরো সময় এ ভাষণ আপামর বাঙালির অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রেখেছে। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে সংরক্ষণের জন্য 'Memory of the World International Heritage Register [গণিত] -এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। উদ্দীপকে বলা হয়েছে, ইউনেস্কো বাঙালির একজন মহান নেতার ভাষণকে আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। মুক্তিযুদ্ধের সময় ভাষণটি সাধারণ মানুষকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকটি দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের অবিস্মরণীয় ভাষণকে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে ঐতিহাসিক কোন ভাষণকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
