উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা হয়। তুমি কি একমত?
উত্তর: আমি এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, উদ্দীপক দ্বারা নির্দেশিত প্রস্তাব বা ছয় দফা দাবিকে 'ক' অঞ্চল তথা পূর্ব পাকিস্তানে 'আমাদের বাঁচার দাবি' নামে আখ্যায়িত করা হয়। উদ্দীপকের 'খ' দেশের 'ক' অঞ্চলের মানুষদের প্রতি শাসকদের বৈষম্য প্রদর্শন এবং এর প্রেক্ষিতে 'ক' অঞ্চলের একজন নেতার দাবি উত্থাপনের ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবিকে স্মরণ করিয়ে দেয়। এ দাবিনামাকে বঙ্গবন্ধু নিজে 'আমাদের বাঁচার দাবি' বলে আখ্যায়িত করেছিলেন। প্রকৃতপক্ষে ছয় দফা ছিল পাকিস্তানি শাসন-শোষণ থেকে বাঙালির বাঁচার দাবি, মুক্তির সনদ। ব্যাপক পরিসরে বলতে গেলে ছয় দফার ভিতরেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ নিহিত ছিল। যেমন- কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং অন্যান্য বিষয়ে প্রদেশের ক্ষমতা প্রাপ্তির দাবিসমূহ স্বাধীন সত্তা প্রতিষ্ঠারই ইঙ্গিত প্রদান করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী সেটি ভালোভাবেই বুঝতে পেরেছিল। যার ফলশ্রুতিতে তারা ছয় দফা আন্দোলনকে বানচাল করতে বঙ্গবন্ধুকে আগরতলা মামলার প্রধান আসামি করে বিচারও শুরু করেছিল। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ছয় দফাভিত্তিক ইশতেহার দিয়েই আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, পূর্ব পাকিস্তানে বিদ্যমান নানা ধরনের বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য ছয় দফা দাবি বাঙালির কাছে বাঁচার দাবি হিসেবে আবির্ভূত হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত প্রস্তাবটি 'ক' অঞ্চলের আমাদের "বাঁচার দাবি" নামে আখ্যায়িত করা …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
