ছক-১ যে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ সিপাহি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল সিপাহি বিদ্রোহের মধ্য দিয়ে। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যা পলাশী যুদ্ধের প্রায় একশত বছর পর সিপাহিদের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। এ বিদ্রোহ জনগণকে সচেতন করে তোলে। ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার নীতি ছাড়াও বৈষম্যমূলক নীতিই মহাবিদ্রোহের সূচনা করে। রাজ্যবিস্তারের লক্ষ্যে স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ব্রিটিশরা একের পর এক রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে থাকে। কোম্পানির শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক শোষণবঞ্চনা শুরু হয়। জনগণ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে থাকে। সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য মহাবিদ্রোহের অন্যতম কারণ। ইংরেজ সৈন্য ও ভারতীয় সিপাহিদের মধ্যে পদবি এবং বেতন-ভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল। ভারতীয়দের সুযোগ সুবিধাও কম ছিল। তাছাড়া পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল। তার ওপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব, ঔদ্ধত্যপূর্ণ আচরণ সিপাহিদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া ভারতীয় হিন্দু সৈনিকদের সমুদ্র পাড়ি দিয়ে যুদ্ধ করতে বাধ্য করেছিল ইংরেজরা। আর ভারতীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সৈন্যদের জন্য গরু ও শূকরের চর্বিমিশ্রিত 'এনফিল্ড' রাইফেলের প্রচলন করা হলে ধর্মনাশ হওয়ার কথা ভেবে ভারতীয় সেনারা বিদ্রোহী হয়ে ওঠে। যেটি ইতিহাসে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামে পরিচিত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক-১ যে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
