নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অর্থের অভাব জনার অর্জুনের শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনে বাধা হতে পারেনি। তিনি তার লাকায় শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করেন। তিনি নিজের ছেলেকে একজন বিধবা নারীর সাথে বিয়ে দেন। Q. উক্ত মহান ব্যক্তির কর্মকান্ডের মাধ্যমে- i. বাংলায় শিক্ষার প্রসার ঘটে ii. সমাজে আধুনিকতার প্রচলন হয় iii. অভিজাত শ্রেণির মধ্যে সাহিত্যচর্চা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?.
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) i ও ii তথ্য : উদ্দীপকের কাজগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাবিস্তার ও সমাজ সংস্কারের সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলায় শিক্ষার প্রসার ঘটান এবং বিধবা বিবাহ প্রচলনের মাধ্যমে কুসংস্কার দূর করে সমাজে আধুনিকতার সূচনা করেন। অভিজাত শ্রেণির সাহিত্যচর্চা বৃদ্ধির বিষয়টি উদ্দীপকের কাজের সাথে সম্পর্কিত নয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · MCQ