দৃশ্যপট-২: সজীবের এলাকার ঘটনার সাথে ইতিহাসের যে ঘটনার সাদৃশ্য রয়েছে ইতিহাসে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-২ এ সজীবের এলাকার ঘটনার সাথে ইতিহাসে যে ঘটনার সাদৃশ্য রয়েছে তা হলো নীল বিদ্রোহ। ইতিহাসে নীল বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। ১৮৫৯ সালে কৃষকরা নীলচাষের বিরুদ্ধে বিদ্রোহ করে। গ্রামে কৃষক সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে থাকে। এসব বিদ্রোহের নেতৃত্ব দেয় নীলচাষিরা। স্থানীয় পর্যায়ের এ নেতৃত্বে বাংলায় কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কৃষকরা নীলচাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়। এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটের উপদেশও অগ্রাহ্য করে। শিক্ষিত মধ্যবিত্তশ্রেণি 'নীলচাষিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করতে থাকে। বিভিন্ন পত্রিকাগুলোতে নীলকরদের অত্যাচারের কাহিনি ছাপা হতে থাকে। দীনবন্ধু মিত্রের লেখা 'নীল দর্পণ' নাটকের কাহিনি চারদিকে ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত ১৮৬১ সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে। এ কমিশনের সুপারিশে নীলচাষকে কৃষকের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়। ফলে বাংলার কৃষকদের বিজয় অর্জিত হয়। আর কৃষকদের বিদ্রোহ সফল হলে নীলচাষ বাংলায় চিরতরে বন্ধ হয়। অতএব বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত নীল বিদ্রোহের গুরুত্ব বাংলার ইতিহাসে অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
দৃশ্যপট-২: সজীবের এলাকার ঘটনার সাথে ইতিহাসের যে ঘটনার সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর