উদ্দীপকটি পড়ে কোন সমাজ সংস্কারকর কথা মনে পড়ছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা মনে পড়ছে। উদ্দীপকে দেখা যায়, হিন্দুধর্মের একজন বিধবা রমা দাসকে তার অভিভাবক অন্যত্র বিয়ে দিতে গিয়ে সমাজে বাধার সম্মুখীন হন। তখন উক্ত এলাকার কিছু সংখ্যক ব্যক্তি মেয়েটির বিয়ের পক্ষে এসে দাঁড়ান। ফলে, বাংলার নবজাগরণ ও সংস্কার ঘটে যেখানে একজন নেতৃত্ব দিয়েছেন। তিনি সমাজে শিক্ষা বিস্তারেও অবদান রেখেছেন। যা ঈশ্বরচন্দ্রকে নির্দেশ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সফল সমাজ সংস্কারক ছিলেন। দেশে প্রচলিত নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি কন্যাশিশু হত্যা, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তার নিরলস প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাস হয়। এছাড়া তিনি দান-দাক্ষিণ্যের জন্য খ্যাত ছিলেন। এ কারণে তাকে দয়ার সাগরও বলা হয়। যথেষ্ট সচ্ছল না হলেও বহু অনাথ ছাত্র তার বাসায় থেকে লেখাপড়া করতো। কবি মাইকেল মধুসূদন দত্তের চরমঅর্থকষ্টের সময়ে বিদ্যাসাগর তাকে প্রচুর অর্থ সাহায্য করেছেন। কবি নবীনচন্দ্র সেন তরুণ বয়সে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছেন। পরিশেষে বলা যায়, সমাজ সংস্কারের জন্য বিদ্যাসাগরের অবদান অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
উদ্দীপকটি পড়ে কোন সমাজ সংস্কারকর কথা মনে পড়ছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর