দৃশ্যপট-১ : নাজিম সাহেবের কর্মকাণ্ডে কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-১ এ নাজিম সাহেবের কর্মকাণ্ডে ফরায়েজি আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়। বাংলায় ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ দেশে ফিরে বুঝতে পারেন যে, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচারমুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন। এ প্রতিজ্ঞায় বশবর্তী হয়ে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। হাজী শরীয়তউল্লাহর এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'। 'ফরায়েজি' শব্দটি আরবি 'ফরজ' (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যারা ফরজ পালন করেন তারাই ফরায়েজি। আর বাংলার যারা হাজী শরীয়তউল্লাহর অনুসারী ছিলেন, ইতিহাসে শুধু তাদেরকেই ফরায়েজি বলা হয়ে থাকে। ইসলাম অননুমোদিত সব বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্যকরণীয়, তা পালন করার জন্য তিনি মুসলমান সমাজকে আহ্বান জানান। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যপট-১-এর নাজিম সাহেব মক্কা থেকে ফিরে দেখেন তার গ্রামের লোকজন পেটে ব্যথার জন্য ফকিরের পানি 'পড়া নিচ্ছে। বাজারে যাওয়ার সময় দেখলেন স্থানীয় মাজারে লোকজন সিজদা ও মানত করছে। এ অবস্থা দেখে নাজিম সাহেব আল্লাহর কাছে দোয়া এবং সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। যা হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ডের এক নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে নাজিম সাহেবের কর্মকাণ্ডে ফরায়েজি আন্দোলনের প্রভাব প্রস্ফুটিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
দৃশ্যপট-১ : নাজিম সাহেবের কর্মকাণ্ডে কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা …
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর