ছক-১ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোন দিককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনকে নির্দেশ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেন। কৃষির উন্নয়নের জন্য তিনি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করে দেন এবং ২২ লাখের অধিক কৃষক পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। শিক্ষার উন্নয়নের জন্য তিনি ১৯৭২ সালের ২৬শে জুলাই কুদরাত-এ-খুদার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়াও তিনি ৯০০ কলেজ ভবন ও ৪০০ হাই স্কুল ভবন পুননির্মাণ করেন। প্রায় ৩৮ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। সড়ক, রেল ও বিমান যোগাযোগের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু নানা পদক্ষেপ গ্রহণ করেন। ঢাকা-আরিচা সড়কের বড়ো বড়ো সেতুসহ ৯৭টি সড়ক সেতু নির্মাণ করা হয়। যুদ্ধবিধ্বস্ত সকল সড়ক ও সেতুর সংস্কার এবং বিমান যোগাযোগের জন্য ১৯৭৩ সালের ১৮ই জুন ঢাকা-লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু করেন। দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার জন্য নবীন রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু ১৯৭২ সালের জানুয়ারি মাসে পরিকল্পনা কমিশন গঠন করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথম পাঁচসালা পরিকল্পনা (১৯৭৩-৭৮) গ্রহণ করেন যা ১৯৭৩ সালের ১লা জুলাই থেকে কার্যকর হয়। কাজেই বলা যায়, উদ্দীপকের ছক-১ স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনঃর্গঠনকে নির্দেশ করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক-১ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোন দিককে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
