ছক-২ এ নির্দেশিত বিষয়টি আমাদের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-২ এ নির্দেশিত বিষয়টি তথা ১৯৭২ সালের সংবিধানের নীতিমালা আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। দীর্ঘ ২৪ বছর পাকিস্তানের অধীনে শোষিত ও নির্যাতিত হওয়ার পর বাঙালি জাতি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তার প্রতিফলন ঘটেছে যুদ্ধ পরবর্তীকালে প্রণীত হওয়া ১৯৭২ সালের সংবিধানে। বাঙালিরা দীর্ঘকাল লড়াই করেছে একটি শোষণহীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ১৯৭২ সালের সংবিধান বাঙালি জাতীয়তাবাদের ওপর প্রতিষ্ঠিত। এই সংবিধানে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাছাড়া গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথাও বলা হয়েছে সংবিধানে। ১৯৭২ সালের সংবিধান সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে, বিচার বিভাগের স্বাধীনতা ও মন্ত্রি পরিষদ শাষিত সবরকার সুব্যবস্থা নিশ্চিত করেছে। সাম্প্রদায়িক রাজনীতিও নিষিদ্ধ করে রাষ্ট্রের এ সর্বোচ্চ আইন। এ সংবিধান ছিল একটি লিখিত দলিল। এছাড়া বাংলাদেশ ১৯৭২ সালের সংবিধানের নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং উন্নয়নে অবদান রাখছে। সুতরাং বলা যায়, ছক-২ এ নির্দেশিত বিষয়টি অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানের নীতিমালার মাধ্যমেই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক-২ এ নির্দেশিত বিষয়টি আমাদের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
