উদ্দীপকে বাবার বক্তব্যের যথার্থতা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: "একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য ইতিহাস পাঠ জরুরি"-উক্তিটি যথার্থ। জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাস পাঠের গুরুত্ব অত্যধিক। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের ক্রমবিকাশ ও সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। আবার অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম, গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। এ জন্যই উদ্দীপকের তপন স্যার তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্নোক্ত মন্তব্যটি করেন। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান-পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালোমন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে ব্যক্তি তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দেশ ও জাতির অগ্রগতির জন্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে বাবার বক্তব্যের যথার্থতা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
