চিত্র-১ এর স্থাপত্যটি কোন যুগে নির্মিত হয়েছে? স্থাপত্যটির বর্ণনা দাও।
উত্তর: চিত্র-১ এর স্থাপত্যটি তথা 'ষাট গম্বুজ মসজিদ' মধ্যযুগে নির্মিত হয়েছে। বাগেরহাট জেলার 'ষাটগম্বুজ মসজিদ' বাংলার মুসলমান শাসনকালের গৌরব বৃদ্ধি করেছে। খানজাহান আলীর সমাধির তিন মাইল দক্ষিণ-পশ্চিমে ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। অবশ্য এর গম্বুজ ষাটটি নয়, সাতাত্তরটি। পনেরো শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়েছিল। তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলুখ খান জাহান এ মসজিদ নির্মাণ করেন। এই স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃত হয়েছে। খ্রিষ্টীয় ১৫ শতকে নির্মিত এ ঐতিহাসিক নিদর্শনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে সমাদৃত এবং এ শিল্পের সুনাম ও সুখ্যাতি ছিল বিশ্বজুড়ে। সর্বোপরি বিশ্বসভ্যতার ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর স্বীকৃতি এবং একই সাথে সমাদৃত ও গৌরবান্বিত করেছে বাংলাদেশকেও। তাই বলা যায়, চিত্র-১ এর স্থাপত্যটি মধ্যযুগে নির্মিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্র-১ এর স্থাপত্যটি কোন যুগে নির্মিত হয়েছে? স্থাপত্যটির বর্ণনা দাও।
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
