বাংলার সাংস্কৃতিক জীবনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তারে উদ্দীপকে উল্লিখিত স্থাপত্য দুটি কি যথেষ্ট? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলার সাংস্কৃতিক জীবনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তারে উদ্দীপকে উল্লিখিত 'ষাট গম্বুজ মসজিদ' ও 'কদম রসুল' স্থাপত্য দুইটি যথেষ্ট নয়। মুসলমান শাসকগণ নিজেদের গৌরবকে সুপ্রতিষ্ঠিত করতে ও তাদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে প্রাসাদ, মসজিদ, কবর, দরগাহ ইত্যাদি নির্মাণ করেছিলেন। সিকান্দার শাহের আদিনা মসজিদ, নসরত শাহের বারদুয়ারি মসজিদ, সুলতান জালালউদ্দিনের এক লাখি মসজিদ, নসরত শাহের বড়ো সোনা মসজিদ, আলাউদ্দিন হুসেন শাহের ছোটো সোনা মসজিদ, বাগেরহাটে খান জাহান আলীর সমাধি, ষাটগম্বুজ মসজিদ, মুহম্মদ (স)-এর পদচিহ্ন সংবলিত কদম রসুল মসজিদ অন্যতম। ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার অতুল নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। তাই স্থাপত্য শিল্পের বিকাশে মধ্যযুগকে মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। মোগল আমলে বাংলার শাসকগণ শিল্পকলার ক্ষেত্রে এক বিস্ময়কর অবদান রেখে গেছেন। আজও বাংলার বহু স্থানে মোগল শাসকগণের শিল্পপ্রীতির নিদর্শন বিদ্যমান রয়েছে। তাঁদের পৃষ্ঠপোষকতায় বহু মসজিদ, সমাধি ভবন, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ ও তোরণ নির্মিত হয়েছিল। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে বাংলায় মুঘলদের 'স্বর্ণযুগ' হিসেবে অভিহিত করা হয়। সুতরাং বলা যায়, বাংলার সাংস্কৃতিক জীবনে সুদূর প্রসারী প্রভাব বিস্তারে 'ষাট গম্বুজ মসজিদ' ও 'কদম রসুল' স্থাপত্য দুইটি যথেষ্ট নয় বরং আরও অনেক স্থাপত্যের প্রভাব রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলার সাংস্কৃতিক জীবনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তারে উদ্দীপকে উল্লি…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
