"রসুলপুরবাসীর ক্ষেত্রে আইনের প্রয়োগ যেন রোমান আইনেরই প্রতিচ্ছবি।"-- বিশ্লেষণ কর।
উত্তর: রসুলপুরবাসীর ক্ষেত্রে আইনের প্রয়োগ যেন রোমান আইনেরই প্রতিচ্ছবি। -- মন্তব্যটি যথার্থ। ইতালির রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। রোমান সভ্যতা আইনের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে তাদের শ্রেষ্ঠ অবদান হলো বিধিবদ্ধ আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জপাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। আধুনিক বিশ্ব রোমান আইনের ওপর নির্ভরশীল। খ্রিষ্টীয় ৬ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়। যথা- ১. বেসামরিক আইন-- এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। ২. জনগণের আইন- এই আইন সব নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল। ৩. প্রাকৃতিক আইন- এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। উদ্দীপকে রসুলপুরবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরাধ করলে ধনী দরিদ্র সকলেই আইনের আওতায় আসে। যার সাথে রোমান সভ্যতার আইন সাদৃশ্যপূর্ণ। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে একটি সভ্যতা আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে, যা বর্তমান বিশ্বে আইনের রোল মডেল বা আদর্শ আইন হিসেবে বিবেচিত হয়। আধুনিক বিশ্ব রোমান আইনের ওপর নির্ভরশীল। অতএব বলা যায়, উদ্দীপকে রসলপুরবাসীর আইনের মাধ্যমে প্রাচীন রোমান সভ্যতার আইনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"রসুলপুরবাসীর ক্ষেত্রে আইনের প্রয়োগ যেন রোমান আইনেরই প্রতিচ্ছবি।"--…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
