ছক ক-এ উল্লিখিত তথ্যসমূহ ইতিহাসের কোন উপাদানের ইঙ্গিত প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-ক-এ উল্লিখিত তথ্য সমূহ ইতিহাসের লিখিত উপাদানের ইঙ্গিত প্রদান করে। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: লিখিত উপাদান ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্ম যেমন- বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী' মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী ইত্যাদি ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। যেমন- পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত বিখ্যাত পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং ও ইবনে বতুতার বর্ণনা। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার-অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ছক-ক এ উল্লিখিত অর্থ শাস্ত্র, তবকাত-ই-নাসিরী ও আইন-ই-আকবরী প্রভৃতি ঐতিহাসিক গ্রন্থ। সুতরাং বলা যায়, ছক ক-এ উল্লিখিত তথ্যসমূহ ইতিহাসের লিখিত উপাদান।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক ক-এ উল্লিখিত তথ্যসমূহ ইতিহাসের কোন উপাদানের ইঙ্গিত প্রদান করে? ব…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
