"ছক খ-এর উপাদানগুলো প্রকৃত ইতিহাস রচনায় যথেষ্ট নয়" মতামত দাও।
উত্তর: ছক খ এর উপাদানগুলো হলো ইতিহাসের অলিখিত ও প্রত্নতাত্ত্বিক উপাদান, যা প্রকৃত ইতিহাস রচনায় যথেষ্ট নয়। ইতিহাসের উপাদানকে দুভাগে ভাগ করা হয়। যথা- লিখিত ও অলিখিত উপাদান। সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে এ দু'ধরনের উপাদানই গুরুত্বপূর্ণ। লিখিত উপাদানের মাধ্যমে আমরা প্রাচীন সময়ের রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, প্রশাসনিকসহ প্রায় সব বিষয়ের বস্তুনিষ্ঠ বর্ণনা পেয়ে থাকি, যা অলিখিত উপাদানের মাধ্যমে জানা যায় না। এছাড়া অলিখিত উপাদানের তুলনায় লিখিত উপাদান ইতিহাস রচনায় সব সময়ই বেশি নির্ভরযোগ্য। যেমন- মধ্যযুগের উপমহাদেশের ইতিহাস রচনায় সে সময়ের স্থাপত্যকর্মগুলো আমাদেরকে যতটুকু না সাহায্য করে তার চেয়ে সমকালীন ইতিহাসবিদদের রচনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আত্মজীবনী অনেকগুণ বেশি সহায়ক হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে কোনো বিশেষ সময় ও অঞ্চলের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা করা যায় মাত্র, কিন্তু পূর্ণাঙ্গ ইতিহাস জানা সম্ভব হয় না। এসব উপাদান থেকে মানুষের অতীত সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে মৌলিক ও অকাট্য তথ্য পাওয়া যায়। সুতরাং বলা যায়, ছক খ এর উপাদানগুলো যথা- মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি প্রভৃতি ইতিহাসের অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। আর কেবল অলিখিত উপাদানই প্রকৃত ইতিহাস রচনার জন্য যথেষ্ট নয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"ছক খ-এর উপাদানগুলো প্রকৃত ইতিহাস রচনায় যথেষ্ট নয়" মতামত দাও।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
