ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মে উক্ত মনীষীর অবদান ছিল অপরিহার্য-যুক্তি দেখাও।
উত্তর: ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মে উক্ত মনীষী অর্থাৎ শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান ছিল অপরিহার্য। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের জন্য তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন। ১৯৪০ সালের তার উত্থাপিত লাহোর প্রস্তাবের ভিত্তিতেই ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পণ্ডিত জওহরলাল নেহেরু এ প্রস্তাবের তীব্র নিন্দা করেন। তবে ঐতিহাসিক সত্য এই যে, লাহোর প্রস্তাবের পর থেকে মুসলমান সম্প্রদায় নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক-শাসনতান্ত্রিক আন্দোলনের এক নতুন ধারার জন্ম হয়। দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন। সে অনুযায়ী মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপর থেকে মুসলিম লীগ এবং জিন্নাহর রাজনীতি স্বতন্ত্র রাষ্ট্র গঠন প্রক্রিয়ার দিকে ধাবিত হতে থাকে; যার শেষ পরিণতি ছিল ১৯৪৭ সালের আগস্ট মাসের দেশ বিভাগ। দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়। উপরের আলোচনার উপর ভিত্তি করে বলা যায়, ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র বাসভূমির যে প্রস্তাব গৃহীত হয় তাতেই দেশ বিভাগের ভিত তৈরি হয়। যার ফলশ্রুতিতে ১৯৪৭সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মে উক্ত মনীষীর অবদান ছিল তাৎপর্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মে উক্ত মনীষীর অবদান ছিল অপরিহার্য-যু…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
