উদ্দীপকে তপুর মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তপুর মানসিকতায় বিদেশি দ্রব্যের প্রতি আসক্তি ফুটে উঠেছে। এ ধরনের মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় বলে আমি মনে করি। বিদেশি পণ্য ব্যবহার করলে দেশীয় অর্থনীতি মন্থর হয়। কারণ বিদেশি পণ্য ব্যবহারে সংশ্লিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। পাশাপাশি বিদেশি পণ্য ব্যবহারের ফলে দেশি পণ্যের চাহিদা কমে যায়। এতে দেশের উৎপাদক শ্রেণি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তার প্রভাব পড়ে দেশীয় অর্থনীতির ওপর। এর ফলে দেশের অভ্যন্তরে তেমন কোনো শিল্পকারখানা গড়ে ওঠে না। ফলে দেশে ব্যাপকহারে বেকারত্ব ও অন্যান্য সমস্যা দেখা দেয়। বিদেশি পণ্য ব্যবহারে দেশীয় পণ্যকে অবহেলা করা হয়। এতে দেশীয় পণ্যের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ে। কৃষক বা অন্যান্য উৎপাদনকারীরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে দেশের মোট জাতীয় উৎপাদন (Gross Domestic Product)-এর হার ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। সুতরাং বলা যায়, তপুর মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে তপুর মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়- ব…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

