বয়কট আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: 'বয়কট' আন্দোলনের মূলকথা ছিল সকল প্রকার বিলেতি পণ্য বর্জন। বয়কট শব্দটি ক্রমান্বয়ে ব্যাপক অর্থে ব্যবহার হতে থাকে। বয়কট শুধু বিলেতি পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিলেতি শিক্ষা বর্জন কর্মসূচিও যুক্ত হয়। বয়কট আন্দোলনের ফলে সকল প্রকার বিলেতি কাপড়, যানবাহন, খাদ্যদ্রব্য, স্কুল কলেজ বর্জন করা হয়। ফলে দেশীয় শিল্পকারখানা গড়ে ওঠে। এ সময় অনেক জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
বয়কট আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর

