আবিরের পঠিত বিষয়টি ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলনের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: আবিরের পঠিত বিষয়টি ইংরেজ শাসনামলের 'বঙ্গভঙ্গ' ঘটনাকে ইঙ্গিত করছে। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বাংলা প্রদেশকে দুভাগ করার পরিকল্পনা করা হয় এবং ১৯০৫ সালে তা কার্যকর হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। এ প্রদেশগুলোর রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা। যা উদ্দীপকে তুলে ধরা হয়েছে। মূলত শাসনকার্যের সুবিধার্থেই বাংলাকে বিভক্ত করা হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা সন্তোষ প্রকাশ করলেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, মানুষের কষ্ট ও ভোগান্তি কমাতে এবং সকল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) দুই ভাগ হচ্ছে। এখানে মূলত বঙ্গভঙ্গের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ বঙ্গভঙ্গের অন্যতম উদ্দেশ্য ছিল শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
আবিরের পঠিত বিষয়টি ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলনের কোন ঘট…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

