ডায়াগ্রাম-'ক' এর সময়কার বাংলাদেশের প্রশাসনিক সংস্কার লেখ।
উত্তর: ডায়াগ্রাম-'ক' এর সময়কাল জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনকালকে ইঙ্গিত করে। শাসন ক্ষমতা দখল করে তিনি প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনেন। হুসেইন মুহাম্মদ এরশাদ থানা প্রশাসনকে প্রয়োজনীয় সংস্কার করে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। উপজেলায় জনপ্রতিনিধির অধীনে সরকারি আমলাদের মাধ্যমে প্রশাসন পরিচালনার ব্যবস্থা হয়। ১৯৮২ সালের ৭ই নভেম্বর ৪৫টি থানাকে উপজেলা করার মধ্যদিয়ে এই ব্যবস্থার যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে ৪৫০টি থানা উপজেলায় পরিণত হয়। ১৯৮৩ সালের ১৪ই মার্চ থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয়। প্রশাসনের বিকেন্দ্রীকরণের জন্য মহকুমাকে জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মোট ৬৪টি জেলায় ভাগ করা হয়। বিচারব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। উপজেলায় পৃথক ম্যাজিস্ট্রেট ও সুন্সেফ আদালত প্রতিষ্টা করা হয়। এছাড়া রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটে হাইকোর্টের স্থায়ীবেঞ্চ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কারণে ঢাকার বাইরের বেঞ্চগুলো বাতিল করা হয়। এছাড়াও এরশাদ শিক্ষা, কৃষি, ভূমি, ঔষধনীতি প্রভৃতি ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। উদ্দীপকের ডায়াগ্রাম-'ক' এর সময়কাল হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনকালকে নির্দেশ করছে। তিনি ১৯৮২ সালে ক্ষমতা দখল করে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন। ১৯৮৩ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক আর ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত ছিলেন রাষ্ট্রপতি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ডায়াগ্রাম-'ক' এর সময়কার বাংলাদেশের প্রশাসনিক সংস্কার লেখ।
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
