চিত্র-'খ' বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিপ্লবী ভূমিকা পালন করে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "চিত্র- 'খ' বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিপ্লবী ভূমিকা পালন করে।"- মন্তব্যটি যথার্থ। ১৯৮২ সালে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পূর্ব পর্যন্ত দীর্ঘ নয় বছরের প্রায় পুরোটা সময় জনগণ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, ২২টি ছাত্র সংগঠন মিলে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), আইনজীবী সমন্বয় পরিষদ প্রভৃতি সংগঠন এরশাদবিরোধী চেতনাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়। হরতাল, অবরোধে প্রশাসনে দেখা দেয় স্থবিরতা। আন্দোলনের এক পর্যায়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে আন্দোলন আরও বেগবান হয়। ১৯৮৭ সালের ১২ নভেম্বর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। ২৭নভেম্বর জারি করা হয় জরুরি অবস্থা। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে সমগ্র দেশ প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. শামসুল আলম খান মিলন নিহত হলে এরশাদ বিরোধী আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা সম্মিলিতভাবে কারফিউ ও জরুরি আইন অমান্য করে মিছিল বের করে। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। অবশেষে এ গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারপ্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কাছে এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। এভাবে অবসান ঘটে এরশাদের দীর্ঘ স্বৈরশাসনের। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নূর হোসেন নয়, তার পাশাপাশি আরও অনেকেই ত্যাগ স্বীকার করেছেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্র-'খ' বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিপ্লবী ভূমিকা পালন করে- ম…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
