উদ্দীপকের চিত্রটি বাংলার কোন আমলের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি বাংলার প্রাচীন আমলের সাথে মিল রয়েছে। প্রাচীন বাংলার অর্থনীতি গড়ে উঠেছিল কৃষির ওপর নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল। এছাড়া পাট, ইক্ষু, তুলা, নীল, সরিষা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, ডালিম, কলা, লেবু, ডুমুর, খেজুর ইত্যাদি। কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল, খন্তা, খুরপি, লাঙ্গল ইত্যাদি। এছাড়াও জলের পাত্র, তীর, বর্শা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরি হতো। কাঠের শিল্পও সেসময় অত্যন্ত উন্নত ছিল। সংসারের আসবাবপত্র, ঘর-বাড়ি, মন্দির, পালকি, গোরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ প্রভৃতি কাঠের দ্বারাই তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্ববিখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্তু এত সূক্ষ্ম যে, ২০ গজ মসলিন একটি নস্যির কৌটায় ভরা যেত। কার্পাস তুলা ও রেশমের তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। উদ্দীপকে সীমা গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে যাওয়ার সময় ধান, পাট, সরিষা, ইক্ষুসহ অনেক ফলগাছ দেখতে পায়। মামা বাড়ির পাশেই একজন কামারকে লোহার প্রয়োজনীয় দ্রব্য তৈরি করতে দেখে। এছাড়াও পুরোনো কাঠের আসবাবপত্র, তাঁতে তৈরি কাপড় প্রভৃতির পাশাপাশি মসলিন শাড়িও দেখতে পায়। এ থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের চিত্রটি প্রাচীন বাংলারই প্রতিচ্ছবি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি বাংলার কোন আমলের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
