উক্ত আমলের সামাজিক জীবন বর্তমানের সামাজিক জীবন থেকে ভিন্ন-পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আমলের তথা প্রাচীন আমলের সামাজিক জীবন বর্তমানের সামাজিক জীবন থেকে ভিন্ন- উক্তিটি যথার্থ। প্রাচীন বাংলার সামাজিক প্রথা ও আচার-আচরণের মধ্যে ছিল অতিথিদের পান-সুপারি খেতে দেওয়া, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, ধুতি-শাড়ি পরা এবং মেয়েদের কপালে সিঁদুর দেয়া প্রভৃতি। এগুলো ছাড়াও তখন সমাজে জাতিভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণের বিভাজন ছিল। বাংলার মেয়েদের গুণাবলির সুখ্যাতি ছিল ও তারা লেখাপড়া শিখত। তবে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। খাদ্যাভ্যাসের ভেতর ছিল ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। পূর্ববঙ্গে ইলিশ ও শুঁটকি মাছ প্রিয় খাবার ছিল। খাওয়া-দাওয়ার শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল। বাংলার নর-নারীরা যথাক্রমে ধুতি ও শাড়ি পরত। উৎসব-অনুষ্ঠানে বিশেষ পোশাক ও অলঙ্কার ব্যবহারের রীতি প্রচলিত ছিল। খেলাধুলার ভেতর পাশা ও দাবা খেলার প্রচলন ছিল। আমোদ-প্রমোদের জন্য বীণা, বাঁশি, মৃদঙ্গ, ঢাক, ঢোল, খোল, করতাল ইত্যাদি ছিল। কুস্তি, নৌকাবাইচ, শিকার ও বাজিকরের খেলা পুরুষদের খুব পছন্দ ছিল। নারীদের মধ্যে উদ্যান রচনার প্রচলন ছিল। আচার-অনুষ্ঠানের মধ্যে ছিল অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ, রথযাত্রা, নবান্ন, ভ্রাতৃদ্বিতীয়া, হোলি, গঙ্গাস্নান প্রভৃতি। যাতায়াতের প্রধান বাহন ছিল গোরুর গাড়ি ও নৌকা, ভেলা, ডোঙ্গা ও ছোটো ছোটো সাঁকো। ধনীরা হাতি, ঘোড়া, নৌকা, পালকি ব্যবহার করত যাতায়াতের জন্য। উপরের আলোচনা থেকে দেখা যায়, প্রাচীন বাংলার সমাজব্যবস্থায় সামাজিক প্রথা ও আচার-আচরণের পাশাপাশি খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা, আমোদ-প্রমোদ, উৎসব, যাতায়াতব্যবস্থা প্রভৃতি সামাজিক জীবনের যে বিষয়গুলো বিদ্যমান ছিল বর্তমানের সামাজিক জীবনে সেগুলো আর তেমন লক্ষ করা যায় না। এ কারণে বলা যায়, প্রাচীন আমলের সামাজিক জীবন বর্তমানের সামাজিক জীবন থেকে ভিন্ন- উক্তিটি যথার্থ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত আমলের সামাজিক জীবন বর্তমানের সামাজিক জীবন থেকে ভিন্ন-পাঠ্যবইয়ে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
