উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে বাংলাদেশের কোন নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের মিল লক্ষ করা যায়। বাঙালি, জাতির মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ছয় দফাভিত্তিক আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয় এবং ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা ও স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ, ১৯৭১-এর প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়েই বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। উদ্দীপকে মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা অংসান ইয়াগুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সক্রিয় রাজনীতি করায় তিনি একজন ছাত্র নেতায় পরিণত হন। পরবর্তীতে তিনি 'AFPL [গণিত] পার্টি প্রতিষ্ঠা করেন। ১৯৪৭ সালে মায়ানমারের আইনসভা নির্বাচনে AFPL পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং অংসান অস্থায়ী সরকারের প্রধান হন। তাঁর প্রতিষ্ঠিত AFPL মায়ানমারের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। উদ্দীপকে উল্লেখিত অংসানের কর্মকাণ্ডের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ডের মিল লক্ষ করা যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে বাংলাদেশের কোন নেতার রাজনৈতিক কর্মকাণ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
