“যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে উক্ত নেতার অবদান অনস্বীকার্য”-বিশ্লেষণ করো।
উত্তর: "যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে উক্ত নেতার তথা বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য।"- উক্তিটি যথার্থ। স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেন। কৃষির উন্নয়নের জন্য তিনি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করে দেন। শিক্ষার উন্নয়নের জন্য তিনি ১৯৭২ সালের ২৬শে জুলাই কুদরাত-ই-খুদার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এছাড়াও তিনি ৯০০ কলেজ ভবন ও ৪০০ হাইস্কুল ভবন ১৮ হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। সড়ক, রেল ও বিমান যোগাযোগের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু নানা পদক্ষেপ গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত সকল সড়ক ও সেতুর সংস্কার এবং বিমান যোগাযোগের জন্য ১৯৭৩ সালের ১৮ জুন প্রথম ফ্লাইট চালু করেন। দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার জন্য নবীন রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু ১৯৭২ সালের জানুয়ারি মাসে পরিকল্পনা কমিশন গঠন করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথম পাঁচশালা পরিকল্পনা (১৯৭৩-৭৮) গ্রহণ করা হয়। সুতরাং বলা যায়, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে উক্ত নেতার অবদান অনস্বীকার্য”-বিশ্লেষ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
