মধ্যযুগে 'গুরুবাদ' কেন মুসলিম সমাজে প্রচলিত ছিল?
উত্তর: মধ্যযুগে ধর্মান্তরিত ব্যক্তিরা তাদের পূর্ববর্তী ধর্মের কোনো, কোনো বিশ্বাস ও সংস্কার ত্যাগ করতে পারেনি, এর ফলে হিন্দু সমাজের 'গুরুবাদ' মুসলমান সমাজে প্রবেশ করে। বাংলার বিশাল সংখ্যক হিন্দু ও বৌদ্ধ মধ্যযুগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। এভাবে ধীরে ধীরে বাংলায় একটি মুসলমান সমাজ কাঠামো গড়ে উঠতে থাকে। এ যুগে হিন্দু এবং মুসলমানগণ পাশাপাশি বাস করছিল। ফলে একে অন্যের চিন্তা-ভাবনা ও আচার-আচরণের মিশ্রণ ঘটতে থাকে। আর এভাবেই হিন্দু সমাজের 'গুরুবাদ' মুসলমান সমাজে প্রবেশ করে। হিন্দু সমাজের 'গুরুবাদ' মুসলমান সমাজে প্রবেশের পর পিরের দরগায় আলো জ্বালানো এবং শিরনি প্রদান অত্যন্ত সাধারণ ঘটনায় পরিণত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মধ্যযুগে 'গুরুবাদ' কেন মুসলিম সমাজে প্রচলিত ছিল?
উত্তর
