ছক 'ক' ছয় দফা দাবির কোন দফাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'ক' ছয় দফা দাবির ১ম দফাকে ইঙ্গিত করছে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে বাঙালি নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন। ছয় দফা দাবির ১ম দফাটি হলো- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। উদ্দীপকের ছক 'ক' উল্লেখিত বিষয়গুলো হচ্ছে- কেন্দ্রীয় আইনসভা, প্রাদেশিক আইনসভা, সংসদীয় পদ্ধতি, ভোটাধিকার, যা ১৯৬৬ সালের ছয় দফা দাবির ১ম দফাকে ইঙ্গিত করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক 'ক' ছয় দফা দাবির কোন দফাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
