১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় কেন?
উত্তর: ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কাশ্মীরকে কেন্দ্র করে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান জন্ম নিলেও কাশ্মীরকে কেন্দ্র করে তাদের মাঝে বৈরিতার সূত্রপাত হয়। উভয় দেশই কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। আইয়ুব খানের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা। ১৯৬৫ সালে কাশ্মীরি নেতা শেখ আব্দুল্লাহকে ভারত সরকার গ্রেফতার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইয়ুব খান এ সুযোগ গ্রহণ করেন। ৬ সেপ্টেম্বর পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করলে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। ১৯৬৬ সালের জানুয়ারি মাসে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় কেন?
উত্তর
