ছক-'ক' রাষ্ট্র পরিচালনার জন্য ১৯৭২ সালের সংবিধানের কোন দিকটিকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক- 'ক' রাষ্ট্র পরিচালনার জন্য ১৯৭২ সালের সংবিধানের গণতান্ত্রিক মূলনীতির দিকটিকে ইঙ্গিত করছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে চারটি আদর্শকে গ্রহণ করা হয়। এগুলো হলো-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসেবে এই অঞ্চলের জনগণ ১৯৪৭ সাল থেকেই কোনো গণতান্ত্রিক অধিকার পায়নি। সংবিধানে উল্লেখ করা হয়, "প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।" অর্থাৎ দেশের জনগণ স্বাধীনবাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। উদ্দীপকে ছক-ক এর বিষয়গুলো সংবিধানের মূলনীতি গণতন্ত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, ছক-ক রাষ্ট্র পরিচালনার জন্য ১৯৭২ সালের সংবিধানের গণতান্ত্রিক মূলনীতির দিকটিকে ইঙ্গিত করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক-'ক' রাষ্ট্র পরিচালনার জন্য ১৯৭২ সালের সংবিধানের কোন দিকটিকে ইঙ্গ…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
