"ছবি-'খ' ছিল একজন মহান নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস”- বিশ্লেষণ কর।
উত্তর: "ছবি- 'খ' ছিল একজন মহান নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস।" ১৫ই আগস্ট, ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন। সেদিন ভোরের আলো তখনও ভালোভাবে ফুটে ওঠেনি। আড়মোড়া ভেঙে জেগে উঠছে ঢাকা। জাতির পিতা সপরিবারে ঘুমিয়ে ছিলেন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে। ঘাতকের দল ট্যাংক, কামান, মেশিনগানসহ অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। টার্গেট বঙ্গবন্ধু, তার পরিবার এবং আত্মীয়-পরিজনকে হত্যা করা। আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমণ শুরু হয়। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে ঘাতকরা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে ফেলে। জোর করে খুনির দল বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করে। নীলনকশা অনুযায়ী খুনিচক্র ঝাঁপিয়ে পড়ল জাতির পিতার পরিবারের ওপর। ঘাতকরা এই দিন জাতির পিতা ও তার পরিবারের মোট ১৮জন সদস্যকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। শিশু রাসেলকেও বাঁচতে দেয়নি ঘাতকের বুলেট। বর্বর হত্যাযজ্ঞে মেতে ওঠা খুনিরা ছিল সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। পর্দার অন্তরালে ছিল সামরিক ও বেসামরিক ষড়যন্ত্রকারীরা। ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের তারাই ছিল সুবিধাভোগী। দেশি-বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী বঙ্গবন্ধুকে সাবধান করেছিলেন। বঙ্গবন্ধু অবিচল আস্থায় বলতেন, 'আমাকে কোনো বাঙালি মারবে না।' কিন্তু দুঃখের বিষয় যে, নিজ দেশের মানুষের দ্বারাই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উদ্দীপকে ছকি-খ ১৯৭৫ সালের ১৫ আগস্টকে নির্দেশ করা হয়েছে। "ছবি-'খ' ছিল একজন মহান নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস"- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"ছবি-'খ' ছিল একজন মহান নেতাকে ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস”-…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
