"উক্ত শাসকের পিতা সাহিত্যে অনেক অবদান রেখেছেন"-বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসকের পিতা অর্থাৎ লক্ষণ সেনের পিতা বল্লাল সেন সাহিত্যে অনেক অবদান রেখেছেন- মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে সেন শাসক লক্ষণ সেনকে নির্দেশ করা হয়েছে। লক্ষণ সেনের পিতা ছিলেন বল্লাল সেন। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্বানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তিনি বেদ, স্মৃতি, পুরান প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম। বল্লাল সেন শুধু একজন সফল শাসকই ছিলেন না, তিনি একজন সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। তার বিদ্যানুরাগ ও সৃষ্টিশীল চিন্তাভাবনা তৎকালীন সময়ে সুপরিচিত ছিল। বল্লাল সেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মননশীলতার চর্চা করেছেন। তিনি বিদ্যাচর্চা এবং শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগে বাংলার কোনো রাজা সাহিত্য ক্ষেত্রে এরূপ প্রতিভার পরিচয় দিতে পারেননি। বল্লাল সেনের সাহিত্য প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটেছে। 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামক দুটি গ্রন্থে। সেন বংশের এ সংস্কৃতিবান শাসক সমকালীন কবি-সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতেন। তার এসব কর্মকাণ্ডগুলো প্রাচীন বাংলায় সাহিত্যের বিকাশে অবদান রাখে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সাহিত্যের বিকাশে রাজা বল্লাল সেনের অবদান ছিল অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উক্ত শাসকের পিতা সাহিত্যে অনেক অবদান রেখেছেন"-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
