উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত ব্যক্তি পরবর্তী আন্দোলন সংগ্রামে নারী সমাজের জন্য প্রেরণার উৎস ছিল- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত ব্যক্তি অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার পরবর্তী আন্দোলন সংগ্রামে নারী সমাজের জন্য প্রেরণা উৎস ছিল। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন দুঃসাহসী বিপ্লবী ছিলেন চট্টগ্রামের মাস্টারদা, তার আসল নাম সূর্য সেন। চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য তিনি গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী। সূর্য সেনের এই বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। অসাধারণ মেধাবী ছাত্রী প্রীতিলতা ১৯৩০ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ডিসটিঙ্কশন নিয়ে কোলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাস করেন। ইতোমধ্যে তিনি বিপ্লবী কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং সূর্য সেনের দলের সঙ্গে যুক্ত হন। সাহসী নারী প্রীতিলতাকে চট্টগ্রামের 'পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব' আক্রমণের দায়িত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তিনি তার সঙ্গী বিপ্লবীদের নিরাপদে স্থান ত্যাগ করতে সহায়তা করেন। কিন্তু ধরা পড়ার আগে বিষপানে তিনি আত্মহত্যা করেন। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, প্রীতিলতা ওয়াদ্দেদার সফলভাবে যে বিপ্লবী অভিযান পরিচালনা করেছিলেন তার সফলতাই তাঁকে পরবর্তী আন্দোলন সংগ্রামে নারী সমাজের প্রেরণায় পরিণত করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত ব্যক্তি পরবর্তী আন্দোলন সংগ্রামে নারী …
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
