তুমি কি মনে কর উদ্দীপকের চিত্রটি-ই ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্রতিচ্ছবি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের চিত্রটি অর্থাৎ শহিদ মিনার ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্রতিচ্ছবি। উদ্দীপকের চিত্রে শহিদ মিনারের ছবি প্রদর্শিত হয়েছে। শহিদ মিনার ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে নির্মিত হয়েছে। এই শহিদ মিনার বাঙালি জাতিকে মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন ২২শে ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। জনতা শহিদদের জন্য শোক মিছিল বের করে। আবারও মিছিলের ওপর পুলিশ ও মিলিটারি লাঠি, গুলি ও বেয়োনেট ব্যবহার করে। এতে শফিউর রহমানসহ আরও কয়েকজন শহিদ হন এবং অনেকে গ্রেফতার হন। যে স্থানে পুলিশের গুলিতে শহিদ হন সেখানে ছাত্ররা সারারাত জেগে ২৩শে ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ বা শহিদ মিনার নির্মাণ করেন। পরে পুলিশ শহিদ মিনারটি ভেঙে দেয়। ১৯৬৩ সালে অস্থায়ী শহিদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহিদ মিনার নির্মাণ করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহিদ মিনার ভেঙে দিলে ১৯৭২ সালে সে নকশা অনুযায়ী বর্তমান শহিদ মিনার নির্মাণ করা হয়। পরিশেষে বলা যায়, প্রতিবছর ভাষা শহিদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ফুল দিয়ে আমরা ভাষা শহিদদের শ্রদ্ধা জানাই।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের চিত্রটি-ই ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
