যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
উত্তর: মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, বামপন্থি গণতন্ত্রী দল ও নেজামে ইসলাম- এ পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। পাকিস্তান সৃষ্টির পর থেকে ক্ষমতাসীন মুসলীম লীগ অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতি আরোপ করে। ১৯৫১ সালে প্রাদেশিক নির্বাচন হওয়ার কথা থাকলেও মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় টালবাহানা করে তারিখ ঘোষণা বিলম্ব করে। ফলে ১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক বিরোধী দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
উত্তর
