উদ্দীপকের "গ" দেশের বাংলা ও ইংরেজি ভাষায় রচিত দলিলটি দেশ পরিচালনায় অপরিহার্য" উক্তিটির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: বাংলা ও ইংরেজি ভাষায় রচিত বাংলাদেশের দলিলটি অর্থাৎ সংবিধান দেশ পরিচালনায় অপরিহার্য- উক্তিটির সাথে আমি একমত। সংবিধান রাষ্ট্র পরিচালনা দর্শন। সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এই দলিল লিখিত বা অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই সংবিধান লাভ করে। উদ্দীপকে 'গ' দেশের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে। কেননা 'গ' দেশের মতো বাংলাদেশের সংবিধানও মাত্র ৯ মাসে বাংলা ও ইংরেজি ভাষায় রচিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। সংবিধানে ঘোষণা করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে চারটি আদর্শকে গ্রহণ করা হয়েছে। যথা-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধান নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চিয়তা প্রদান করেছে। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশ হবে একটি এককেন্দ্রিক রাষ্ট্র। কেন্দ্রীয় সরকারের অধীনে সারা দেশের প্রশাসন পরিচালিত হবে। এ সংবিধানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় মান্ত্রিপরিষদকে সংসদের নিকট দায়ী থাকতে হয়। সংবিধানের উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করেই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, সংবিধানের নীতিমালা অনুসারে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালিত হয়ে থাকে। তাই রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের "গ" দেশের বাংলা ও ইংরেজি ভাষায় রচিত দলিলটি দেশ পরিচালনায় …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
