উদ্দীপকে কোন বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধান প্রণয়নের উপর আলোকপাত করা হয়েছে। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এই দলিল লিখিত বা অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই সংবিধান লাভ করে। উল্লেখ করা যেতে পারে, ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করে। দুই বছরে ভারত সংবিধান প্রণয়নে সফল হলেও পাকিস্তানের সময় লেগেছে ৯ বছর, তাও তা কার্যকর হয়নি। অপরপক্ষে মাত্র ৯ মাসে সদিচ্ছা, আন্তরিকতা আর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সৎ থেকে বিশ্বের অন্যতম সুন্দর সংবিধান প্রণীত হয়েছে বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে। উদ্দীপকের দেশের সর্বোচ্চ আইন বা দলিলের কথা বলা হয়েছে, যা সংবিধানকে নির্দেশ করে। কেননা সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল। উদ্দীপকে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আইন রচনা করতে 'ক' দেশের ২ বছর সময় লেগেছিল। অন্যদিকে 'খ' দেশের সময় লেগেছিল ৯ বছর। তবে 'গ' দেশের সর্বোচ্চ দলিলটি মাত্র ৯ মাসে রচিত হয়। উদ্দীপকের এসব তথা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের বিষয়টিই প্রতিফলিত করে। কেননা ১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারতের সংবিধান প্রণয়ন করতে ২ বছর সময় লেগেছিল আর পাকিস্তানের লেগেছিল ৯ বছর। অথচ বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র ৯ মাসে বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে এদেশের সংবিধান প্রণীত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
