স্থাপত্য ও ভাস্কর্য ক্ষেত্রে উক্ত সভ্যতার অবদান ছিল অপরিসীম-বিশ্লেষণ করো।
উত্তর: স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে উক্ত সভ্যতা অর্থাৎ সিন্ধুসভ্যতার অবদান ছিল অপরিসীম- উক্তিটি যথার্থ। সিন্ধুসভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। এ সভ্যতার অধিবাসীরা নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে সিন্ধুসভ্যতার অধিবাসীরা অত্যন্ত দক্ষ ছিল। এক্ষেত্রে তাদের অবদান চিরস্মরণীয়। সিন্ধুসভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য শিল্প বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সিন্ধুসভ্যতার বিভিন্ন নগরে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ির সন্ধান পাওয়া গেছে। আবার কোথাও দুই তিন তলা ঘরের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। মহেঞ্জোদারো নগরের স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো 'বৃহৎ মিনায়তন', যা ৮০ ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল। তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। এ নগরে একটি 'বৃহৎ স্নানাগার'-এর নির্দশন পাওয়া গেছে, যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিল সাঁতার কাটার উপযোগী। হরপ্পাতে একটি বিরাট আকারের শস্যাগার পাওয়া গেছে। ভাস্কর্যে শিল্পেও সিন্ধুসভ্যতার অধিবাসীদের সংখ্যা কম হলেও সেগুলোর শৈল্পিক ও কারিগরি দক্ষতা উল্লেখ করার মতো। এ যুগে মোট ১৩টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। চুনাপাথরে তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে নৃত্যরত একটি নারীমূর্তি। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশুমূর্তিও পাওয়া গেছে। হরপ্পা ও মহেঞ্জোদারোতে বিভিন্ন ধরনের প্রায় ২৫০০ সিল পাওয়া গেছে, যা সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শিল্পকর্ম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
স্থাপত্য ও ভাস্কর্য ক্ষেত্রে উক্ত সভ্যতার অবদান ছিল অপরিসীম-বিশ্লেষ…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
