উদ্দীপকে আনজারা কোন ধরনের উপাদান দেখতে পায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আনজারা অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান দেখতে পায়। যেসব বস্তু বা উপাদান থেকে বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, সেসব বস্তু বা উপাদান হচ্ছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক বা অলিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে আমরা সে সময়ের শাসকদের রাজত্বকাল, শাসনব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি, ধর্ম বিশ্বাস প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারি। এসব নিদর্শনের মধ্যে রয়েছে- মুদ্রা, লিপিমালা, শিলালিপি, স্থাপত্য-ভাস্কর্য, স্মৃতিসৌধ ইত্যাদি। উদ্দীপকের আনজারা তার বাবার সাথে মহাস্থানগড়ে বেড়াতে যায়। সেখানে পাথরের চাকতিতে খোদাই করা লিপিসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায়। আনজারার বাবা বলেন, ধারণা করা হয়, বাংলাদেশের মধ্যে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি। পূর্বোক্ত আলোচনা অনুযায়ী শিলালিপি ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, আনজারার দেখা উপাদানগুলো হলো অলিখিত উপাদান।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে আনজারা কোন ধরনের উপাদান দেখতে পায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
