উক্ত আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী- বিশ্লেষণ করো।
উত্তর: ব্রিটিশ ভারতে স্বদেশী আন্দোলনের ফলাফল ছিল সুদূর প্রসারী-উক্তিটি যথার্থ। স্বদেশী আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী। স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিলেতি পণ্য বয়কটের মধ্য দিয়ে এদেশে নতুন নতুন দেশীয় পণ্য উৎপাদন কারখানা স্থাপিত হয় ফলে এদেশীয় শিল্পের ব্যাপক বিকাশ ঘটে। বিদেশি শিক্ষা বর্জনের ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্রও গড়ে ওঠে। এ আন্দোলন শুধুমাত্র বিদেশি পণ্য ও শিক্ষা বর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে এক গণআন্দোলনে রূপ নেয় এবং এ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের মধ্যে গণসচেতনতার জন্ম হয়। এ আন্দোলনেই উপমহাদেশে ব্রিটিশবিরোধী এবং স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। এ আন্দোলনের সঙ্গে ছাত্রসমাজ যুক্ত হওয়ার কারণে ছাত্রদের গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনই ছাত্রসমাজ রাজনীতি সচেতন হয়ে ওঠে। ভারতের পরবর্তী আন্দোলনগুলোতে তাদের উপস্থিতির শুরু এখান থেকেই। পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ উৎসাহ বৃদ্ধি পায়। কবি সাহিত্যিকরা দেশাত্মবোধক বিভিন্ন রচনা পত্রিকায় লিখতে থাকেন। বাংলার নারীসমাজও এ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষ অংশ নিতে শুরু করে। স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু-মুসলমান সম্প্রীতিপূর্ণ সম্পর্কে ফাটল ধরে। নানা ঘটনাক্রমে ক্রমশই এ তিক্ততা বাড়তে থাকে। সম্প্রীতির এ ভাঙন এদেশের রাজনীতি, সমাজ ও জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে সর্বাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে থাকে, যা শেষ হয় ১৯৪৭ সালের দেশ ভাগের মাধ্যমে। উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয় শুধু বিদেশি পণ্য ও শিক্ষা বর্জনের মধ্যেই স্বদেশী আন্দোলন সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব ছিল সুদূরপ্রসারী।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
