বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয় কেন?
উত্তর: বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে গণবিচ্ছিন্নতা। সশস্ত্র বিপ্লবী আন্দোলন পরিচালিত হতো গুপ্ত সমিতিগুলোর দ্বারা। সাধারণ জনগণের এ সম্পর্কে ধারণা ছিল না। গুপ্ত সংগঠনগুলোকে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করতে হতো। সব দল সব বিষয়ে জানতে পারত না। ফলে পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এছাড়া সরকারের কঠোর দমননীতি ও জনবিচ্ছিন্নতার কারণে বিপ্লবীরা নিরাশ্রয় এবং কোণঠাসা হয়ে পড়ে। এসব কারণে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয় কেন?
উত্তর
