উক্ত বিষয়ের মাধ্যমেই বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে- বিশ্লেষণ করো।
উত্তর: "উক্ত বিষয় তথা ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমেই জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। দীর্ঘ ত্যাগ, সংগ্রাম আর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ এ সংবিধান লাভ করে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে দেশের তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ পরিচালনার জন্য প্রণীত সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ১৯৭২ সালের সংবিধানে ঘোষণা করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কেবল সংবিধানের অধীনে থেকে জনগণের পক্ষে সে ক্ষমতা প্রয়োগ করা যাবে। আবার রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে চারটি বিষয়কে ধরা হয়েছে তার সবই ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ সংবিধানে জনগণের মৌলিক অধিকারের নিশ্চিয়তা দেওয়ার পাশাপাশি এগুলোকে অলঙ্ঘনীয় এবং পবিত্র বলে ঘোষণা করা হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংবিধানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়। এ লক্ষ্যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়, যাতে সবার সম্মিলিত প্রয়াসে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলা যায়। বাংলাদেশের সংবিধানের প্রতিটি বিধান বিশ্লেষণ করলে দেখা যায়, এর কেন্দ্রবিন্দু জনগণ। স্বল্পতম সময়ে এ সংবিধান প্রণীত হলেও এতে এদেশের জনগণের চাহিদা, আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে তাই বলা যায়, ১৯৭২ সালে প্রণীত সংবিধানে সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত বিষয়ের মাধ্যমেই বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে- বি…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
