উক্ত ঘটনাই পরবর্তীতে জনগণকে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল- বিশ্লেষণ করো।
উত্তর: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এদেশবাসীকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। ফলে পূর্ব বাংলার জনগণ আন্দোলনে ফেটে পড়ে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা সৃষ্টি হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ লোক জমায়েত হতে থাকে। বঙ্গবন্ধু এ সমাবেশে এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি বাঙালি জাতির শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান। তিনি পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন-"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" তার এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে দেশের স্কুল-কলেজ, অফিস, আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা পাকিস্তানবাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। ১০ই মার্চ সরকার এক সামরিক আইন জারি করে সকল কর্মকর্তা কর্মচারীকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এর পরও পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হলে পাক-বাহিনী ২৫শে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ চালায়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। বাঙালিরা পাকিস্তানিদের প্রতিহত শুরু করে। ছাত্র, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষকসহ সকল স্তরের জনগণ যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই এদেশবাসীকে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণে উদ্বদ্ধ করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উক্ত ঘটনাই পরবর্তীতে জনগণকে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছ…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
