উদ্দীপকের ছবিটি কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ছবিটি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ঘটনাকে নির্দেশ করে। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে। ইয়াহিয়া খান ৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায় ১ মার্চ স্থগিত ঘোষণা করেন। এ সময় পূর্ব পাকিস্তানে সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতেই বঙ্গবন্ধু ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসভায় বাঙালি জাতির প্রতি দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু এ সমাবেশে যে ভাষণ দেন তা বিশ্বের ইতিহাসে খ্যাত হয়ে গেছে। ২৫ মার্চ আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু তাঁর ভাষণে চারটি দাবি উপস্থান করেন। এগুলো হলো: ১. চলমান সামরিক আইন প্রত্যাহার; ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া; ৩. গণহত্যার তদন্ত করা এবং ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। উদ্দীপকে প্রদর্শিত চিত্রটিতে দেখা যায়, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল এক জনসভায় ভাষণ প্রদান করছেন। লক্ষ লক্ষ জনতার সামনে দেওয়া বঙ্গবন্ধুর উক্ত ভাষণটি বাঙালিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ৭ই মার্চের ভাষণকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ছবিটি কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
