মানচিত্রটির 'ক' চিহ্নিত অংশটুকু প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: মানচিত্রটির 'ক' চিহ্নিত অংশটুকু প্রাচীন বাংলার বঙ্গ জনপদকে নির্দেশ করছে। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়- একটি 'বিক্রমপুর', আর অন্যটি 'নাব্য'। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। 'বঙ্গ' থেকে 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল। মানচিত্রের 'ক' অংশে পটুয়াখালী উল্লেখ রয়েছে। বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ফরিদপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালী ছিল জলাভূমি। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশ প্রাচীন বঙ্গ জনপদকে নির্দেশ করছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মানচিত্রটির 'ক' চিহ্নিত অংশটুকু প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ ক…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
