'দৃশ্যকল্প-২ এর নির্দেশিত বিষয়ের জন্যই বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানরা চিরস্মরণীয়' মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর নির্দেশিত বিষয় তথা আইন প্রণয়নের জন্যই বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানরা চিরস্মরণীয়'- মন্তব্যটি যথার্থ। আধুনিক বিশ্ব আইনের ক্ষেত্রে আজও তাদের স্মরণ করে। বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। প্রাচীন আমলে প্রস্তুতকৃত রোমান আইনের নীতিমালা আজকের আধুনিক বিশ্বেও মূলভিত্তি হিসেবে ধরা হচ্ছে। প্রাচীন রোমান সভ্যতায় আইন যেমন সবার জন্য সমান ছিল আজকের আধুনিক বিশ্বেও আইনের শাসন প্রতিষ্ঠার মূলকথা হচ্ছে আইন সবার জন্য সমান। রোমান আইনে মানুষের নিরাপত্তা, জানমাল রক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠার মতো আজকের আধুনিক বিশ্বেও মানুষের নিরাপত্তা, জানমাল রক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হলো সুশাসনের মূলকথা। আজকের বিশ্বে রোমান সভ্যতার মতো সবার জন্য আইন মান্য করা বাধ্যতামূলক। যদি প্রাচীন রোমান সভ্যতার তৈরিকৃত এ আইন বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র অমান্য করে তাহলে সেখানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দিবে। সুতরাং বলা যায়, আধুনিক বিশ্ব আইনের ক্ষেত্রে আজও রোমানদের অনুসরণ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ এর নির্দেশিত বিষয়ের জন্যই বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
