প্রাচীন বাংলার কোন রাজার সাথে উদ্দীপকের প্রথম দৃশ্যের 'জন' এর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাচীন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপালের সাথে উদ্দীপকের প্রথম দৃশ্যের 'জন' এর মিল রয়েছে। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। দীর্ঘদিনের অরাজকতায় বাংলার মানুষের মন বিষিয়ে গিয়েছিল। এ চরম দুঃখ-দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন যে, তারা পরস্পর বিবাদ-বিসংবাদ ভুলে একজনকে রাজপদে নির্বাচিত করবেন এবং সকলেই স্বেচ্ছায় তার প্রভুত্ব স্বীকার করবেন। দেশের জনসাধারণও এ মত সানন্দে গ্রহণ করে। এর ফলে গোপাল নামের এক ব্যক্তি রাজপদে নির্বাচিত হলেন। পরবর্তী শাসক ধর্মপালের রাজত্বকালে উৎকীর্ণ খালিমপুরের তাম্রলিপি থেকে গোপালের এ নির্বাচনের কাহিনি পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, নিজ নিজ প্রতিপত্তি নিয়ে খোরাসানের অভিজাত পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত ঘটতো। সংঘাত দূর করতে তারা তাদের মধ্য থেকে জন নামক একজন অভিজাতকে রাজা নির্বাচন করেন। জনের শাসক হিসেবে মনোনীত হওয়ার ঘটনা ও প্রেক্ষাপট প্রাচীন বাংলার পাল বংশের শাসক গোপালের শাসক হিসেবে মনোনীত হওয়ার ঘটনা ও প্রেক্ষাপটের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনের সাথে প্রাচীন বাংলার শাসক গোপাল সামঞ্জস্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
প্রাচীন বাংলার কোন রাজার সাথে উদ্দীপকের প্রথম দৃশ্যের 'জন' এর মিল র…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
