চিত্রে প্রদত্ত মহান নেতার নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দাও।
উত্তর: চিত্রে প্রদত্ত মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বিপথগামী ও বিশ্বাসঘাতক সেনাসদস্য মিলে নির্মমভাবে হত্যা করে। ১৫ই আগস্ট, ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন। এদিন আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ৩২ নম্বর সড়কের ৬৭৭নম্বর বাড়িটি ঘেরাও করে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য। সেখানে সপরিবারে বঙ্গবন্ধু ঘুমন্ত অবস্থায় ছিলেন। পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী খুনিচক্র ঝাঁপিয়ে পড়ে জাতির পিতার পরিবারের ওপর। ৮ বছরের শিশু রাসেলও রেহাই পায়নি ঘাতকদের হাত থেকে। বঙ্গবন্ধুসহ পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে ঘাতকদল। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, এই হত্যাকাণ্ডটি মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্রে প্রদত্ত মহান নেতার নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দাও।
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
