বৈদেশিক সম্পর্ক স্থাপনে উক্ত মহান নেতার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের বৈদেশিক সম্পর্ক স্থাপনে উক্ত মহান নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে পররাষ্ট্রনীতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফিরে আসার পূর্বে ভুটান ও ভারত ছাড়া আর কোনো রাষ্ট্রের স্বীকৃতি পায়নি বাংলাদেশ। পাকিস্তান ও তার মিত্রদের বাংলাদেশ-বিরোধী প্রচারণায় বিশ্বের অনেক রাষ্ট্র তখনও বিভ্রান্ত। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য-সহযোগিতা লাভ জরুরি হয়ে পড়ে। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মেধা দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের এই শূন্যতা পূরণে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব সহজসাধ্য ছিল না। বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সব আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। এই একই চেষ্টাটি করা হয়েছে উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-২ এ। পরিশেষে বলা যায়, বৈদেশিক সম্পর্ক স্থাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে তাঁর বৈদেশিক কূটনীতি ও সম্পর্ক স্থাপন প্রক্রিয়া বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বৈদেশিক সম্পর্ক স্থাপনে উক্ত মহান নেতার ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
